• Home
  • About
    • Speech
    • History
    • Achievements
  • Academic
    • Apply Online
    • Academic Calender
    • Academic Rules
    • Teachers & Staff
    • Class Schedule
  • Student
    • Tution Fees
    • Our Student
    • Student Uniform
    • Exam Schedule
    • Daily Activities
    • Mobile Banking
  • Result
  • Notice
  • News
  • Photo Gallery
  • Contact Us
  • Login

সভাপতি মহোদয়ের বাণী

আসসালামু আলাইকুম। শিক্ষাই জাতির মেরুদণ্ড-এই বিশ্বাসকে হৃদয়ে ধারণ করে হাটখোলা বহুমুখী উচ্চ বিদ্যালয় শুরু থেকেই আলোকিত মানুষ গড়ার লক্ষ্যে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তথ্য প্রযুক্তির এই যুগে শিক্ষার মানোন্নয়নে ডিজিটাল যোগাযোগ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই ওয়েবসাইট উদ্বোধনের মাধ্যমে আমাদের বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, সাংস্কৃতিক ও সহশিক্ষা কার্যাবলি, শিক্ষক-শিক্ষার্থীদের সাফল্য এবং বিভিন্ন দিক নির্দেশনামূলক তথ্য সহজেই অভিভাবক, ছাত্রছাত্রী ও শুভানুধ্যায়ীদের কাছে পৌঁছে যাবে-এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের বিষয়। আমি আশা করি, এই ওয়েবসাইট হবে বিদ্যালয় ও সমাজের মধ্যে একটি সেতুবন্ধন, যা শিক্ষার্থীদের জ্ঞানার্জন ও উন্নত চরিত্র গঠনে অনুপ্রেরণা যোগাবে। সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই, যাঁদের সহযোগিতায় এই অগ্রযাত্রা সম্ভব হয়েছে। মহান আল্লাহর কাছে দোয়া করি, এই বিদ্যালয় আরও সমৃদ্ধ হোক এবং জাতি গঠনে অনন্য ভূমিকা রাখুক। আমাদের ওয়েবসাইট প্রস্তুত হচ্ছে  জেনে আমি খুবই আনন্দিত। এর মাধ্যমে প্রতিষ্ঠান পরিচিতি ও সার্বিক কার্যক্রমে গতিশীলতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে বলে আমি মনে করি। আশা করি, ওয়েবসাইট ডেভেলপমেন্ট কার্যক্রমটি তথ্যবহুল হবে এবং আপডেট থাকবে। ওয়েবসাইট প্রস্তুতকরণের সাথে সংশ্লিষ্ট সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন। এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সঠিক জ্ঞান অর্জনের মাধ্যমে ভবিষ্যতে আলোকিত মানুষ হয়ে দেশ ও জনগণের সেবক হিসেবে গড়ে উঠুক এবং তাদের পথ চলা হোক সত্য, সুন্দর, কল্যাণ ও আলোর পথে। সবার জন্য আমার শুভ কামনা। সভাপতি, আনোয়ার ফারুক, হাটখোলা বহুমুখী উচ্চ বিদ্যালয় দাউদকান্দি, কুমিল্লা।
Latest News
26 Aug 2025. 04:53 pm

ষষ্ঠ শ্রেণি ২০২৫ সালের শিক্ষার্থীদের রেজিষ্ট্রেশন ও টাইফয়েড টিকার রেজিষ্ট্রেশন কার্যক্রম চলমান। ১লা সেপ্টেম্বরে প্রাক-নির্বাচনী পরীক্ষা শুরু, ওয়েবসাইটের কাজ চলমান সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে

Latest Notice
27 Aug 2025. 02:34 am

প্রাক-নির্বাচনী পরীক্ষা সংক্রান্ত নোটিশ

22 Aug 2025. 03:27 pm

প্রিয় শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের হাটখোলা ওয়েবসাইটের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। ওয়েবসাইটের কাজ চলমান সাথে থাকুন।

ঠিকানা

“গুনগত শিক্ষা নিশ্চিতকরণে আমাদের সামগ্রিক প্রয়াস। ডিজিটাল বাংলাদেশ গঠনে ডিজিটাল শিক্ষা সবার আগে।

যোগাযোগ

মোবাঃ +8801309105524
ই-মেইল: hatkholahighschool@yahoo.com
ওয়েবসাইট: www.hatkholamlhs.edu.bd
Copyright 2025 @ ....................
Developed by MS3 Technology BD Pvt. Ltd